শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪২Snigdha Dey
আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
কী নাম আমিরের প্রেমিকার?
কিছুদিন আগেই 'দঙ্গল' ছবির সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল আমির খানের। শোনা গিয়েছিল, তাঁরা নাকি প্রেম করছেন। আর সেই কারণেই নাকি কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। তবে এখন জানা যাচ্ছে, ফতিমা নন, আমিরের মনের মানুষ অন্য কেউ। ইতিমধ্যেই নাকি সেই নারী আমিরের পরিবারের সঙ্গে আলাপ সেরে নিয়েছেন। জানা যাচ্ছে, আমিরের সেই প্রেমিকা বেঙ্গালুরু নিবাসী। এবার প্রকাশ্যে এল তাঁর নাম। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌরী নামের এক রহস্যময়ীর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন আমির। যদিও এই মুহূর্তে প্রেমিকাকে জনসমক্ষে আনতে নারাজ তিনি।
শরিফুলকে চিনিয়ে দিলেন সইফের গৃহকর্মী
সইফ আলি খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শাহজাদকে চিনিয়ে দিলেন সইফের দুই গৃহকর্মী। মুম্বই পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, বুধবার মুম্বইয়ের আরথার রোড জেলে এই শনাক্তকরণ করা হয়েছে। তদন্তকারী পুলিশ আধিকারিকদের দাবি, শরিফুলই যে সে রাতে সইফের অভিজাত আবাসনের দ্বাদশ তলে চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন তার প্রমাণও তাঁদের কাছে রয়েছে। সইফ-করিনার বাড়ির সহায়ক কর্মী আরিয়ামা ফিলিপ এবং জেহর দেখভালের দায়িত্বপ্রাপ্ত জুনু সেই রাতে শরিফুলকে দেখেছিলেন জেহর ঘরের বাইরে। তাঁদের সামনেই সইফের উপর হামলা চালান শরিফুল।
অলৌকিক ঘরানার ছবিতে ভিকি?
লক্ষ্মণ উতেকর পরিচালিত 'ছাবা'য় অভিনেতা ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা। প্রযোজনায় 'ম্যাডক ফিল্মস'। 'ছাবা'য় ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের প্রেক্ষাপটে তৈরি। যিনি ছত্রপতি শিবাজির ছেলে। এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্তরা। সম্প্রতি, ছবির প্রচারে এসে ভিকি জানান 'ম্যাডক ফিল্মস'-এর আসন্ন অলৌকিক ঘরানার ছবিতে তিনি অভিনয় করতে ইচ্ছুক। ভিকির কথায়, "এই ঘরানার ছবিতে বহুদিন ধরেই কাজ করতে চাই। আমায় যদি সুযোগ দেওয়া হয়, তবে অবশ্যই রাজি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি